যাত্রী বেশে ট্রলি ব্যাগে সোনা পাচারের ছক
দি নিউজ লায়ন ; যাত্রী বেশে ট্রলি ব্যাগে সোনা পাচারের ছক। এক কোটি টাকার বেআইনি সোনা সমেত গ্রেপ্তার ব্যক্তি। ধৃতের নাম মহম্মদ ফজেল। জানা গিয়েছে মায়ানমার সীমান্ত পেড়িয়ে গুয়াহাটি হয়ে শিলিগুড়িকে করিডোর করে বিহারের মোজাফরপুরে এই সোনা পাচারের উদ্দেশ্য ছিল।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় রাজস্ব গোয়েন্দা দপ্তরের অধিকারিকেরা। যাত্রীবেশে সন্দেহভাজন ব্যক্তিকে দেখে রাজস্ব গোয়েন্দা দপ্তর আধিকারিকরা তাকে আটক করে তল্লাশি চালায়।
তার হাতে থাকা ট্রলিব্যাগ থেকে উদ্ধার হয় ১২টি বেআইনি সোনার বিস্কুট। যার ওজন তিন কেজি। আদালত সূত্রে জানা গিয়েছে ওই বেআইনি সোনার বাজার মূল্য আনুমানিক এক কোটি ১৪লক্ষ টাকা। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

Post a Comment